০১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরার শ্রীপুরে তৃতীয়বার ইয়াবাসহ আটক, এক বছরের কারাদণ্ড

মাগুরার শ্রীপুরে মাদকবিরোধী যৌথ অভিযানে তৃতীয়বারের মতো মাদকসহ আটক হয়েছেন মো.শাহিদুর রহমান (৪০) নামে এক ব্যক্তি। আজ ১০ নভেম্বর মঙ্গলবার উপজেলার শ্রীকোল গ্রামে অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার তাসমীয়া আক্তার রোজী বলেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ বিভাগের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালিত হয়।প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযুক্ত শাহিদুর রহমান এর আগেও দুইবার মাদকসহ আটক হয়েছিলেন। এরপরও মাদকসংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার তৃতীয়বারের মতো তাঁকে এক পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে আইন অনুযায়ী তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় শ্রীপুর উপজেলা প্রশাসনের এ অভিযানকে চলমান মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

ট্যাগ
লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

মাগুরার শ্রীপুরে তৃতীয়বার ইয়াবাসহ আটক, এক বছরের কারাদণ্ড

আপডেটের সময় : ০১:১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬