বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পুরাতন বাজার সংলগ্ন নাগর নদী ব্রীজের নিচে ও উপজেলার চক সুখান গাড়ী বিভিন্ন এলাকা থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামীরা হলো, মোঃ নাহিদ হোসেন (৪০), পিতাঃ মৃত:আনোয়ার হোসেন সাং: বিরকেদার নয়াপাড়া। মোঃ রবিউল ইসলাম (৪০), পিতাঃ মৃত মনতেজার ইসলাম সাং: চক সুখান গাড়ী। মোঃ তারেক ফকির (৩৯), পিতাঃ মৃত: আমজাদ ফকির সাং: নয়া পাড়া। মোঃ গোলাপ প্রমানিক (৫০), পিতাঃ মৃত: আব্দুল হাই প্রমানিক সাং: নয়া পাড়া, দুপচাঁচিয়া-বগুড়া।
ডিএনসি,গুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক টিম ও দুপচাঁচিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বে সোমবার (২ নভেম্বর) মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে ৪ জন আসামীকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১নং আসামীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২, ৩, ও ৪নং আসামীদেরকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেক আসামীকে ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
০৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
দুপচাঁচিয়াতে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪ ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা
-
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ - আপডেটের সময় : ০৭:৫৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- ২ দৃশ্যমান সময়
ট্যাগ
জনপ্রিয় পোস্ট















