দুপচাঁচিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলার আসামি আব্দুল মান্নান(৫৭)কে ইয়াবাট্যাবলেটসহ গ্রেফতার করেছে।সে পৌরসভার জয়পুরপাড়া দক্ষিণপাড়ার মৃত আব্দুল খানের ছেলে। ২০ অক্টোবর মঙ্গলবার রাতে পুলিশ জয়পুরপাড়া দক্ষিণপাড়ায় অভিযান চালিয়ে আব্দুল মান্নানের বাড়ির সামনের থেকে তাকে গ্রেফতার করে
তার দেহ তল্লাশি করে (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পুলিশ জানায় তার বিরুদ্ধে পূর্বের ২১টি মাদক মামলা রয়েছে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান বলেন, আব্দুল মান্নান চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আইনি প্রক্রিয়া শেষে বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
দুপচাঁচিয়ায় হাফ ডর্জনেরও বেশি মাদক মামলার আসামি মাদকসহ গ্রেফতার
-
সুশান্ত মালাকার (নিজস্ব) প্রতিনিধিঃ - আপডেটের সময় : ১২:৪৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- ৩৯ দৃশ্যমান সময়
ট্যাগ
জনপ্রিয় পোস্ট























