০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী

জয়পুরহাটের কালাই পৌরসভার টিএন্ডটি এলাকায় যৌথভাবে কালাই উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে ২২ অক্টোবর, বৃহস্পতিবার সকালে ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি (জয়পুরহাট-০২: কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া। এসময় ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী নাজমা আরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-মাহবুব, কালাই থানার ওসি মোঃ সাইদুল আলম, কালাই পৌরসভার নির্বাহী প্রকৌশলী এ কে এম সাইফুল ইসলাম, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ইব্রাহিম হোসেন ও যুগ্ম আহ্বায়ক মোঃ মৌদুদ আলম সরকার, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ সাজ্জাদুল ইসলাম তালুকদার সোহেল ও যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আলিম সরকার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আনিছুর রহমান তালুকদার, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহবুব আলম ও পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোঃ মোস্তা হাসান, উপজেলা জামায়াতের আমীর (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ তাইফুল ইসলাম ফিতা ও সেক্রেটারি (ভারপ্রাপ্ত) মোঃ খাইরুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস এর কালাই শাখার সহকারী কমিশনার মোহাম্মদ আলী জিন্নাহ, বিডি ক্লিনের কালাই উপজেলার সমন্বয়ক তানিম সরকারসহ সর্বস্তরের জনগণ।

কালাই পৌরসভার টিএন্ডটি এলাকায় বিডি ক্লিন ও স্কাউটস এর প্রায় ১০০ জন সেচ্ছাসেবীসহ এ পরিচ্ছন্নতা অভিযানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং সর্বোপরি পৌর এলাকার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। কালাই পৌরসভার সকল ওয়ার্ডের বিভিন্ন স্থানে ব্যাপকভাবে এ অভিযান পরিচালনা করা হয়। এ ছাড়া কালাই উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে গুরুত্বপূর্ণ বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিমন্ত্রী আব্দুল বারী ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন, আমাদের রাস্তাঘাট, অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়ির ভেতরে-বাইরে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে হবে। শুধু প্রশাসনের উপর পরিচ্ছন্নতার দায়িত্ব ছেড়ে দিলে চলবে না। সপ্তাহে এক দিন প্রশাসনের পরিচ্ছন্নতা কার্যক্রমের উপর নির্ভর না করে নিয়মিতভাবে নিজেদের এলাকা পরিষ্কার রাখতে হবে। ডোবা, নালা, ড্রেন ও ঝোপঝাড় পরিষ্কার রাখলে মশা-মাছির উপদ্রব কমানোর পাশাপাশি পরিবেশও স্বাস্থ্যকর রাখা সম্ভব। পরিচ্ছন্নতা অভিযানকে এক দিনের আনুষ্ঠানিকতা হিসেবে দেখলে চলবে না। নিয়মিত উদ্যোগ ও মানুষের অংশগ্রহণের মাধ্যমেই এর সুফল পাওয়া সম্ভব। তিনি একপর্যায়ে উদাহরণ হিসেবে প্রধানমন্ত্রীর সুন্দর জীবনযাপন ও রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারের ভূমিকা তুলে ধরেন।

ট্যাগ
লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

আদমদীঘিতে চোলাইমদসহ ৩ জন গ্রেফতার ভ্রাম্যমাণ আদালতে সাজা

কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী

আপডেটের সময় : ১২:২১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬