১২:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুপচাঁচিয়ার কইলে পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কইলে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিশৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন পূজা মণ্ডপ রোববার ১৯ অক্টোবর রাতে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান।
​পরিদর্শনকালে তিনি কইল মালাকার পাড়া ষষ্ঠীতলা সার্বাজনীন পূজামন্ডপ, হরিতলা সার্বজনিন পূজামন্ডপ, কালী বাড়ি সার্বজনীন পূজামণ্ডপ, দেবনাথ পাড়া সার্বজনীন পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আলো ও অন্যান্য আয়োজনের খোঁজখবর নেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন এবং উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে আমরা সবাই মিলে একটি আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে চাই। পূজা মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে।
​পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী সুশান্ত মালাকার, তালোড়া ইউপি ৭ ও ৮নং ওয়ার্ড সদস্য মোঃ সামছুল ইসলাম, ও মোঃ নজরুল ইসলাম এবং সংশ্লিষ্ট পূজা মণ্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সাধারণ দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে পূজামণ্ডপ কর্তৃপক্ষের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান।

ট্যাগ
লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

দুপচাঁচিয়ার কইলে পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান

দুপচাঁচিয়ার কইলে পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান

আপডেটের সময় : ১০:৪৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬