০৫:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ার প্রত্যয়: ব্লুমিং সান স্কুলে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত

  • ​শোয়েব হোসেন :
  • আপডেটের সময় : ০৩:২৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ১৩ দৃশ্যমান সময়

শ্রেণিকক্ষের তাত্ত্বিক শিক্ষাকে বাস্তব জীবনের প্রয়োগে রূপ দেওয়ার প্রত্যয়ে রাজধানীর খিলক্ষেত এলাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ব্লুমিং সান স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী ‘বিজ্ঞান মেলা-২০২৬’। কোমলমতি শিক্ষার্থীদের বৈজ্ঞানিক চেতনায় উদ্বুদ্ধ করা এবং তাদের সুপ্ত মেধা ও অনুসন্ধিৎসু মন বিকাশের লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ এই আনন্দঘন মেলার আয়োজন করে।
​অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যালয়ের সভাপতি এ. টি. এম. জসিম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখ করেন, “পুঁথিগত বিদ্যার চেয়ে বাস্তব জীবনে বিজ্ঞানের উপযোগিতা বুঝতে পারাই প্রকৃত শিক্ষা। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও বৈজ্ঞানিক মনস্তত্ত্ব গঠনে বড় ভূমিকা রাখে।” উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি, শিক্ষক ও অভিভাবকবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের তৈরি অসাধারণ সব প্রকল্প দেখে মুগ্ধতা প্রকাশ করেন।
​মেলায় ক্ষুদে বিজ্ঞানীরা পরিবেশ সুরক্ষা, বিকল্প শক্তি ও জীবনবিজ্ঞানের জটিল নানা বিষয় সহজভাবে ফুটিয়ে তোলে। বৈশ্বিকন জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ‘গ্রিন হাউজ ও পরিবেশ সুরক্ষা’, ভবিষ্যৎ জ্বালানি সংকট মোকাবিলায় ‘বিকল্প বিদ্যুৎ উৎপাদন’ এবং রসায়নের ব্যবহারিক রূপ হিসেবে ‘তড়িৎ বিশ্লেষণ ও আধুনিক প্রয়োগ’ প্রকল্পগুলো সকলের বিশেষ নজর কাড়ে।
​এছাড়াও পরিবেশবান্ধব আধুনিক নগর পরিকল্পনার বার্তা নিয়ে ‘টেকসই শহরায়ণ’, উদ্ভিদের খাদ্য তৈরির কৌশল ভিত্তিক ‘আলোক ও অন্ধকার পর্যায়’ এবং জনস্বাস্থ্য রক্ষায় ‘সুষম খাদ্য ও পুষ্টি সচেতনতা’ বিষয়ক তথ্যবহুল প্রজেক্ট প্রদর্শিত হয়।
​বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক জনাব আসিফ ইশতিয়াক এবং প্রধান শিক্ষক জনাব এইচ এম সাইফুল ইসলামের বলিষ্ঠ নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে এই বিজ্ঞান মেলা সফলভাবে সম্পন্ন হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই মেলা শিক্ষার্থীদের বৈজ্ঞানিক অগ্রযাত্রায় এক নতুন দিগন্ত সূচনা করল।

ট্যাগ
লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

দুপচাঁচিয়ায় সংসদ সদস্য নিজস্ব তহবিল থেকে পূজা মন্দিরে অগ্নিনির্বাপক ও বস্ত্র বিতরণ

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ার প্রত্যয়: ব্লুমিং সান স্কুলে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত

আপডেটের সময় : ০৩:২৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬