জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ অক্টোবর, শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের সভাপতিত্বে ও ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহবুব আলমের তত্ত্বাবধানে কালাইয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইউএনও অফিসের সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সভাপতি থেকে জানা যায়, আগামী বৃহস্পতিবার সকাল থেকে কালাই পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে এবং সেই সময় উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী এমপি (জয়পুরহাট-০২: কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর)।
প্রস্তুতিমূলক সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কালাই পৌর বিএনপির আহ্বায়ক মোঃ সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল ও যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আলিম, কালাই উপজেলা জামায়াতের সেক্রেটারি (ভারপ্রাপ্ত) মোঃ খাইরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আ.ফ.ম ওবায়দুল ইসলাম, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, কালাই টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাহবুব আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মুনছুর রহমান, কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম বকুল, আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাসেদুর রহমান বাসেদ, পুনট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মোর্শেদুল হক, মাত্রাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আম্বিয়া বিবি, কালাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাইহান উদ্দিন, ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমির প্রধান শিক্ষক মোঃ ওমর আব্দুল আজিজ তালুকদার, কাকলি শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস এর কালাই শাখার সহকারী কমিশনার মোহাম্মদ আলী জিন্নাহ, বিডি ক্লিনের কালাই উপজেলার সমন্বয়ক তানিম সরকার, সাংবাদিকদ্বয় মোঃ আতাউর রহমান এবং মোঃ লুৎফর রহমান প্রমুখ।
মোঃ সামিউল হক সায়িম, স্টাফ রিপোর্টার: 























