মাগুরায় চার হাজার পিস ইয়াবা নগদ ৬লক্ষ টাকা সহ দুই নারীকে আটক করেছে মাগুরা জেলা পুলিশ ডিবি।আজ রবিবার দুপুর১২টায় এক সংবাদ সম্মেলনে মাগুরা জেলার পুলিশ সুপার মোল্যা মো:আজাদ হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত পৌনে ১২ টার দিকে মাগুরা কুকনা এলাকায় মাদক ব্যবসায়ী দীপ্ত কুমারের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। ইয়াবা ও নগদ টাকার পাশাপাশি মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও মোটরসাইকেল এবং ওয়াকিটকি উদ্ধার করা হয়,এসময় দীপ্ত এর স্ত্রী শম্পা বিশ্বাস ও তার মাকে গ্রেফতার করা হয়।দীপ্ত একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে তিনি জানান। এর আগে সে মাগুরা কলেজপাড়ায় অবস্থিত সরকারি কলেজের পিছনে তাপস কুমারের স্বপ্নবিলাস ফ্লাট থেকে ঝিনাইদহ এসআরবি-৬ ও পুলিশের কাছে ২৮ হাজার ও ৮ হাজার পিস ইয়াবাসহ কয়েকবার আটক হয়েছে।
তাং১৮/১০/২৬ইং
১২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মাগুরায় ৪হাজার পিস ইয়াবা ও নগদ ৬লক্ষ টাকাসহ দুই নারীকে আটক
-
ওবায়দুর রহমান মাগুরা জেলা প্রতিনিধি। - আপডেটের সময় : ১১:২৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- ১৮ দৃশ্যমান সময়
ট্যাগ
জনপ্রিয় পোস্ট






















