০৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালাইয়ের ওমর স্কুলের ১৫ প্রাক্তন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় প্রাপ্তিতে সংবর্ধনা

জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমির ১৫ জন মেধাবী প্রাক্তন কৃতি শিক্ষার্থী ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ অর্জন করেছে। তাদের এই গৌরবময় সাফল্য উদযাপন, সম্মাননা প্রদান এবং বর্তমান শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অনুপ্রাণিত করার লক্ষ্যে ১৯ অক্টোবর, সোমবার বিকালে প্রতি বছরের ন্যায় এইবারও ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমির উদ্যোগে স্কুল প্রাঙ্গণে প্রধান শিক্ষক ওমর আব্দুল আজিজ তালুকদার এর সভাপতিত্বে একটি বিশেষ সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠান ‘স্বপ্ন থেকে ক্যাম্পাসে’ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া এইদিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর চ্যাম্পিয়ন কালাই উপজেলার ফুটবল টিমকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব, কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মৌদুদ আলম সরকার, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন।

ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমির প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মোঃ আবুল কালাম আজাদ (এমওডিসি), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারদিন সরকার রিফাত, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ মোকারম হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মরিয়ম আক্তার মিনু প্রমুখ।

ট্যাগ
লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

কালাইয়ের ওমর স্কুলের ১৫ প্রাক্তন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় প্রাপ্তিতে সংবর্ধনা

কালাইয়ের ওমর স্কুলের ১৫ প্রাক্তন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় প্রাপ্তিতে সংবর্ধনা

আপডেটের সময় : ০৩:৫৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬