মাগুরা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাকের হোসেনেকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। সকালে সাকের তার শহরের পারনান্দুয়ালীর বাড়ী থেকে কর্মস্থল মাগুরা বাসটার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে গেলে,সেখান থেকে ভোর ৬টার দিকে মাথার পিছনে গুলি করে পালিয়ে যায় দূর্বৃত্তরা। পরিবারের লোকজন তাকে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রথমে স্ট্রোক জনিত কারণ মনে বাড়ীতে নিয়ে যেয়ে গোসল দেওয়ার প্রস্তুতিকালে পরিবারের লোকজন মাথার পিছনে অস্বাভাবিক গর্ত মানে হলে সাকিরকে আবারও হাসপাতালে নেওয়া হয়,সেখানে ময়নাতদন্তের সময় মাথা থেকে গুলি বের করা হলে তার মৃত্যুর আসল কারণ বেরিয়ে আসে।মাগুরা জেলার পুলিশ সুপার মোল্যা মো:আজাদ হোসেন জানান,হত্যাকান্ডের সাথে জড়িতদের সনাক্ত করে অতিদ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।
০৪:১১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মাগুরায় যুবদল নেতাকে গুলি করে হত্যা।
-
ওবায়দুর রহমান,মাগুরা জেলা প্রতিনিধি। - আপডেটের সময় : ০১:৩৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- ১২ দৃশ্যমান সময়
ট্যাগ
জনপ্রিয় পোস্ট






















