০১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরার কাত্যায়নী পূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে করতে দফায় দফায় হচ্ছে আলোচনা সভা।

মাগুরায় শ্রীশ্রী কাত্যায়নী পূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে,মাগুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে হচ্ছে দফায় দফায় আলোচনা সভা।সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিয়েছেন মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা। পূজামণ্ডপগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনা এবং প্রয়োজনীয় পুলিশ মোতায়েনের নির্দেশনা দিয়েছেন তিনি। অন্যদিকে পূজা মন্ডপে আলোর জন্য আবেদন করলে এক ঘণ্টার মধ্যে পূজামণ্ডপে বিদ্যুৎ মিটার স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী।আজ মঙ্গলবার (১০ নভেম্বর) মাগুরা পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে এক মতবিনিময় সভায় এসব আশ্বাস দেওয়া হয়। সভায় জেলার ১০৬টি পূজামণ্ডপের নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ, অগ্নিনিরাপত্তা ও বিদ্যুতের নিরাপদ ব্যবহার নিয়ে আলোচনা হয়। এতে প্রশাসন, পুলিশ, পূজা উদযাপন কমিটি, বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস ও আনসার-ভিডিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, সংশ্লিষ্ট সবার পরামর্শ বিবেচনায় নিয়ে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হবে।

ট্যাগ
লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

মাগুরার কাত্যায়নী পূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে করতে দফায় দফায় হচ্ছে আলোচনা সভা।

আপডেটের সময় : ০১:০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬