০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২

বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ ইয়াসিন প্রামানিক (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। অপর আরেকটি অভিযান চালিয়ে সিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত মোঃ মিম প্রামানিক নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ৩ নভেম্বর অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দুপচাঁচিয়া পৌরসভার চেঙ্গা মধ্যপাড়া গ্রামের নিজ বসতবাড়ি থেকে মোঃ ইয়াসিন প্রাং (৩৪) কে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত মিন্টু প্রামানিক এর ছেলে। এ সময় তার হেফাজত থেকে ৩২ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে, একই অভিযানে সিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত মোঃ মিম প্রামানিককে গ্রেফতার করা হয়। তিনি দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের লাফাপাড়া গ্রামের মোঃ আফসার প্রামানিকের ছেলে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান জানান, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ
লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২

আপডেটের সময় : ০৪:০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬