০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় জাহাঙ্গীর আলম বাবু (৫৬) নামে এক বিস্কুটের কার্টুন ব্যবসায়ী নিহত হয়েছেন।এ ঘটনায় ট্রাক জব্দ ও চালক আব্দুল করিমকে আটক করা হয়।মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর আনুমানিক ১ ঘটিকার দিকে বগুড়া- নওগাঁ মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত বাবু উপজেলার পূর্ব আলোহালী গ্রামের মৃত এছাহাক আলীর ছেলে।প্রত্যক্ষদর্শী ও
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বগুড়া – নওগাঁ মহাসড়ক পার হওয়ার সময় নওগাঁ দিক থেকে আসা বগুড়া -ট- ১১-১৫৪০ নম্বরের একটি ট্রাক বাবুকে সরজোরে ধাক্কা দেয়।এতে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে গুরুত আহত হন।পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাক ও চালককে আটক করেন।দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান বলেন,সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ
লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

আপডেটের সময় : ০৪:১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬