নওগাঁর মান্দা উপজেলা সদরের প্রসাদপুর হাসপাতাল মোড় এলাকার একটি যাত্রী ছাউনি থেকে ময়না (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মুক্তিযোদ্ধা ক্লিনিকের পাশের যাত্রী ছাউনি থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত ময়না নওগাঁর নিয়ামতপুর উপজেলার তিলিহারী মহপাড়া গ্রামের অনিল চন্দ্রের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে হাসপাতাল মোড় এলাকার যাত্রী ছাউনিতে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে।
উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ 















