বগুড়ার আদমদীঘিতে মৎস্য হ্যাচারির পানি পাম্পের তার চুরির অভিযোগে ৩ জনকে স্থানীয় জনগণ আটক করেছে। বুধবার (৪ নভেম্বর) আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের গোড়গ্রাম এলাকায় আল্লাহর দান মৎস্য হ্যাচারিতে এ ঘটনা ঘটেছে। এ সময় আটক ৩ জনের কাছ থেকে চুরি যাওয়া বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়।
আটককৃত ৩ জন হলো, শালগ্রাম এলাকার আব্দুর বারীর ছেলে, বাবু, শিয়ালশন গ্রামের মোঃ রকির ছেলে, মহিত ও কোমারপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে, রনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে গোড়গ্রাম এলাকায় অবস্থিত আল্লাহর দান মৎস্য হ্যাচারিতে লোকজনের অনুপস্থিতির সুযোগে পানির পাম্পের তার চুরি করে একটি ব্যাগে লুকিয়ে রাখে, ওই ৩ জন। এ সময় কয়েকজন সেখানে উপস্থিত হলে, তাদের দেখে সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের আটক করে। তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়। পরে তাদেরকে স্থানীয় জনতা আটক করে রাখা হয়।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আদমদীঘিতে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে জনতার হাতে ৩ জন আটক
-
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ - আপডেটের সময় : ১২:৩০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- ৮ দৃশ্যমান সময়
ট্যাগ
জনপ্রিয় পোস্ট

















