০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর কারাগারে জেলা আওয়ামী লীগের নেতা জাকির হোসেনের মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে অসুস্থ হয়ে জাকির হোসেন নবাব (৫৮) নামে বগুড়া জেলা আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১২টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জাকির হোসেন নবাব বগুড়ার সোনাতলা উপজেলার জোরগাছা গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ।

নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রেহনুমা মুনমুন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে জাকির হোসেন নবাবের মৃত্যু হয়। তাঁকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

নওগাঁ জেলা কারাগারের সুপার রতনা রায় জানান, বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দী ছিলেন জাকির হোসেন নবাব। তিনি বলেন,

মৃত্যুর বিষয়ে হাসপাতাল থেকে এখনো আনুষ্ঠানিক কোনো কাগজপত্র বা তথ্য পাওয়া যায়নি। সকালে তিনি অসুস্থ বোধ করলে দ্রুত তাঁকে নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল বলে তিনি শুনেছেন।

এ ঘটনায় তাঁর মৃত্যুর বিষয়ে হাসপাতাল ও কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তথ্যের অপেক্ষা রয়েছে।

ট্যাগ
লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

নওগাঁর কারাগারে জেলা আওয়ামী লীগের নেতা জাকির হোসেনের মৃত্যু

আপডেটের সময় : ০৪:০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬