বগুড়ার আদমদীঘি থেকে
৬ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামিরা হলো, মোঃ শহিদুল ইসলাম (৩১), পিতাঃ মৃত গহের প্রাঃ সাং: উপর পোঁওতা। গৌতম রবিদাস (৪২), পিতাঃ শুকলাল রবিদাস সাং: মাঝিপাড়া। মাসুদ (৩০), পিতাঃ মৃত খোরশেদ সাং: উত্তরাইল থানাঃ আদমদীঘি, জেলাঃ বগুড়া।
রবিবার ২৫ অক্টোবর ডিএনসি, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক টিম ও আদমদিঘী উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে ৩ জনকে চোলাইমদসহ গ্রেফতার করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জনকে চার মাস, অপর ২ জনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড, একইসঙ্গে ৩ জনকেই একশ টাকা করে অর্থদন্ড প্রদান করেন।
১২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আদমদীঘিতে গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা
-
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ - আপডেটের সময় : ১০:৫৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- ৮ দৃশ্যমান সময়
ট্যাগ
জনপ্রিয় পোস্ট






















