০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তালোড়া কবিতা সংসদের সাবেক সভাপতি মরহুম মজিদ খোন্দকার এর মৃত্যুবার্ষিকী পালিত

বগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বন্দর নগর কবিতা সংসদের সাবেক সভাপতি, সংগঠনের নিবেদিতপ্রাণ প্রাণপুরুষ ও পথপ্রদর্শক মরহুম আব্দুল মজিদ খোন্দকার স্যারের ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার ২৪ অক্টোবর ছিল তাঁর প্রথম প্রয়াণ দিবস। দিবসটি উপলক্ষে তালোড়া বন্দর নগর কবিতা সংসদ পরিবারের পক্ষ থেকে মরহুমের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
​এ উপলক্ষে কবিতা সংসদ পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বাণীতে সাধারণ সম্পাদক মোমিন ইসলাম শাওন গভীর শোক ও স্মৃতিচারণ করে বলেন, “আজ থেকে ঠিক এক বছর আগের এই দিনে আমাদের প্রিয় মানুষ ও অভিভাবক আব্দুল মজিদ খোন্দকার স্যার আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। দেখতে দেখতে একটি বছর অতিবাহিত হয়ে গেল। স্যার, আপনি আজ আমাদের মাঝে নেই এই সত্যটি মেনে নেওয়া আজও কত কঠিন! আপনি শুধু আমাদের সংগঠনের সাবেক সভাপতি বা অভিভাবকই ছিলেন না, ছিলেন আমাদের আত্মার আত্মীয়। এখনো মনে হয় স্যার, আপনি ছায়ার মতো আমাদের পাশেই আছেন।
​বাণীতে আরও বলা হয়, আপনার অনুপস্থিতিতে আমাদের সংগঠনের প্রতিটি কার্যক্রমে পদে পদে গভীরভাবে অনুভূত হয়। আপনার চলে যাওয়ায় যে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে, তার তীব্রতা আমরা প্রতি ধাপে ধাপে টের পাই। আপনার রেখে যাওয়া আদর্শ, মেধা ও প্রবৃত্তি যেন আমরা সঠিকভাবে ধরে রাখতে পারি এবং মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করে যেতে পারি আজ সেটাই আমাদের সবচেয়ে বড় অঙ্গীকার।
​মহান আল্লাহর দরবারে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য তালোড়া বন্দর নগর কবিতা সংসদ পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়ার আর্জি জানানো হয়েছে।

ট্যাগ
লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশ প্রেস ক্লাব বগুড়া জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

তালোড়া কবিতা সংসদের সাবেক সভাপতি মরহুম মজিদ খোন্দকার এর মৃত্যুবার্ষিকী পালিত

আপডেটের সময় : ১০:৫৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬