০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ আইকিউ অলিম্পিয়াডে জাতীয় পর্যায়ে বিজয়ী কালাইয়ের সায়িম

‘বুদ্ধিদীপ্ত বাংলাদেশ চাই, চাই সোনালী প্রজন্ম’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার ফার্মগেটস্থ তেজগাঁও কলেজ অডিটরিয়ামে ২৪ অক্টোবর, শুক্রবার আফটারনুন সেশনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০২৫ সালে দেশব্যাপী স্কুল-বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে পূর্বে অনুষ্ঠিত হওয়া ‘বাংলাদেশ আইকিউ অলিম্পিয়াড-২০২৫’ এর বিভিন্ন ক্যাটাগরিতে কঠোর প্রতিযোগিতার পর জাতীয় পর্যায়ে চূড়ান্ত বিজয়ীদের নির্বাচিত করা হয়। এই চূড়ান্ত বিজয়ীদের মধ্যে একজন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অনার্সের ইসলামিক স্টাডিজ বিভাগের কৃতি শিক্ষার্থী মোঃ সামিউল হক সায়িম। তাকে সম্মানসূচক ‘মেডেল অফ অনার’, সনদপত্র ও টি-শার্ট প্রদান করা হয়। সায়িমকেসহ আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বাংলাদেশ আইকিউ অলিম্পিয়াড-এর প্রতিষ্ঠাতা ও সিইও মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে আফটারনুন সেশনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যাপক ডাঃ মোহিত কামাল (বিশিষ্ট মনঃশিক্ষা বিশেষজ্ঞ এবং কথাসাহিত্যিক, সাবেক পরিচালক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল) এবং অনুষ্ঠানে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন দৈনিক দেশ রূপান্তর এর সম্পাদক মুস্তাফিজ শফি। উল্লেখ্য, মর্নিং সেশনে একই ব্যক্তির সভাপতিত্বে অনুষ্ঠানটির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তেজগাঁও কলেজ এর প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) প্রফেসর শামীমা ইয়াসমিন, বাংলাদেশ আইকিউ অলিম্পিয়াডের চেয়ারম্যান মোশাররফ হোসেন মজুমদার প্রমুখ।

জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম এবং অর্থ সম্পাদক সাংবাদিক মোছাঃ ছামছুন নাহার দম্পতির ছোট ছেলে মোঃ সামিউল হক সায়িম। পড়াশোনার পাশাপাশি সায়িম সাংবাদিকতা পেশায় নিয়োজিত এবং কালাই উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমির শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা এবং আব্দুর রশীদ তালুকদার স্মৃতি গণপাঠাগারের উপদেষ্টা হিসেবে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তার জেলার ক্ষেতলাল উপজেলার পূর্বের সরকারি ছাইদ আলতাফুন্নেছা কলেজ থেকে তিনি এইচএসসিতে উপজেলা পর্যায়ে জিপিএ-৫ সহ সর্বোচ্চ নম্বর পাওয়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে ২৫০০০ টাকা পুরস্কার পেয়েছিলেন। ​পারিবারিকভাবেও সায়িম এক মেধাবী পরিবারের সদস্য। তার বড় ভাই মোঃ তাহিদুল হক ৪০ তম বিসিএস ক্যাডারের একজন সদস্য এবং বর্তমানে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক। তার ভাবি আজমেরী আহমেদও ৩৮ তম বিসিএস ক্যাডারের একজন সদস্য এবং বর্তমানে পাবনা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত। ​

ট্যাগ:
জনপ্রিয় নিউজ

কাহালুর উথরা গ্রামে ফুটবল প্রশিক্ষণ খেলা অনুষ্ঠিত

สล็อตเว็บตรง AI Courses เครดิตฟรี

বাংলাদেশ আইকিউ অলিম্পিয়াডে জাতীয় পর্যায়ে বিজয়ী কালাইয়ের সায়িম

আপডেট সময় : ০১:০৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬