০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর দুবলহাটি ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব,ইউপি সদস্যে রাজ্জাকের বিরুদ্ধে অভিযোগ

নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে রাজ্জাক নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। হাতাশ কালিপুর গ্রামের পানি নিষ্কাশনের খাড়িতে ড্রেজার বসিয়ে অবাধে বালু উত্তোলনের ফলে খাড়ির দুই পাড়ের বাঁধ ও আশপাশের ফসলি জমি হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাতের আঁধারে ও প্রকাশ্যে খাড়ি থেকে বালু তোলা হচ্ছে। রাজ্জাক একজন জনপ্রতিনিধি হওয়ায় তার ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। প্রতিবাদ করলেই মামলা ও বিভিন্ন ধরনের হুমকির মুখে পড়তে হচ্ছে ভুক্তভোগীদের। এলাকাবাসীর দাবি, বালু উত্তোলনে বাধা দিলে অভিযুক্ত সদস্য নিজেকে প্রভাবশালীদের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে দমানোর চেষ্টা করেন।

সরেজমিনে দেখা যায়, বালু উত্তোলনের স্থানে তদারকি করছেন অভিযুক্ত ইউপি সদস্য রাজ্জাকের স্ত্রী। তিনি জানান, এই বালু ইউনিয়নের চেয়ারম্যানের রাস্তার কাজে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে ইউপি সদস্য রাজ্জাক বলেন, ৬ নম্বর দুবলহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল মতিনের রাস্তার কাজের জন্যই এই বালু তোলা হচ্ছে। তবে স্থানীয় সংসদ সদস্য এ বিষয়ে জানেন কি না জানতে চাইলে তিনি বলেন, “সম্ভবত এমপি জানেন না, তবে চেয়ারম্যান জানেন এবং বুঝেই বালু নিচ্ছেন।”

​এদিকে, সাবেক চেয়ারম্যান মো. আনিছুর বলেন, “আমি টাকা দিয়ে বালু কিনে নিচ্ছি। বালু কোথা থেকে আনা হচ্ছে, সেটা আমার জানার বিষয় নয়।”

বিষয়টি নিয়ে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিন মাহমুদ বলেন, “হাসায়গাড়ি মৌজায় কোনো নদী নেই। সেখানে বালু উত্তোলনের কোনো আইনগত সুযোগ নেই। অভিযোগটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ট্যাগ:
জনপ্রিয় নিউজ

কাহালুর উথরা গ্রামে ফুটবল প্রশিক্ষণ খেলা অনুষ্ঠিত

สล็อตเว็บตรง AI Courses เครดิตฟรี

নওগাঁর দুবলহাটি ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব,ইউপি সদস্যে রাজ্জাকের বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় : ০৯:৫৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬