০৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি হজ মৌসুমে সৌদি আরবে বাংলাদেশি একজন হজযাত্রী মৃত্যুবরণ করেছেন,এটিই এবারের হজে প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৫৫ টাইম ভিউ

চলতি হজ মৌসুমে সৌদি আরবে বাংলাদেশি একজন হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। এটিই এবারের হজে প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু।

মো. নইম উদ্দীন মন্ডল গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) মক্কায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। নইম উদ্দীনের পাসপোর্ট নম্বর এ-১৯৯৫৯২৩৮। তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন।

আজ বুধবার (২২ এপ্রিল) রাত ৩টার হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

হজ ফ্লাইট শুরু হওয়ার পর গত রাত ৩টা পর্যন্ত ৩০ হাজার ৫৬৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১৭ হাজার ৬৯৩ জন। এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ৫১টি।

এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৯টি, সৌদি এয়ারলাইন্সের ১৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৪টি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।

ট্যাগ:
জনপ্রিয় নিউজ

কাহালুর উথরা গ্রামে ফুটবল প্রশিক্ষণ খেলা অনুষ্ঠিত

สล็อตเว็บตรง AI Courses เครดิตฟรี

চলতি হজ মৌসুমে সৌদি আরবে বাংলাদেশি একজন হজযাত্রী মৃত্যুবরণ করেছেন,এটিই এবারের হজে প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় : ১১:৫৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬