সোমবার ২৬শে জানুয়ারি সকালে দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ, বার্ষিক ক্রীড়া ও সাস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় চত্বরে উক্ত অনুষ্ঠানের পূর্বে (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রাজু আহম্মেদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষ অফিসার জাকির হোসেন, সদ্য অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক আবুল কালাম মোস্তফা হেলাল, সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী,বিশ্ববিদ্যালয় কাবের সভাপতি আব্দুস সালাম, দুপচাঁচিয়া প্রেসকাবের সাধারণ সম্পাদক কে এম বেলাল, উপজেলা প্রেসকাবের সভাপতি আবুল কালাম আজাদ, শিক্ষার্থীদের মধ্যে রোহানী জান্নাত প্রমুখ। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আপডেট :
দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
-
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ - আপডেট সময় : ১০:০৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- ৫২ টাইম ভিউ
ট্যাগ:
জনপ্রিয় নিউজ


















