প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২মে সিলেট জেলা স্টেডিয়ামে দেশব্যাপী শিশু কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশের নতুনকুড়ি স্পোর্টস অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এ উপলক্ষে ২১এপ্রিল মঙ্গলবার বিকেলে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে নতুন কুড়ি স্পোর্টস দুপচাঁচিয়া উপজেলা কমিটির আয়োজনে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব রুহুল কুদ্দুস তালুকদার, কমিটির সদস্য মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার আকবর কবির, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ইউপি মেহেরুল ইসলাম, ক্রীড়া সংগঠক আফছার আলী, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা দেওয়ান আহসানুর রাশেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ হাসান, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম বেলাল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ, ফুটবল একাডেমীর সভাপতি মাহমুদুল হক শিপন, রেফারী খোরশেদ আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য রাকিব প্রামানিক, ফুটবল একাডেমীর প্রচার সম্পাদক বেলাল হোসেন প্রমুখ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া অধিদপ্তর নতুন কুড়ি স্পোর্টস এর নির্দেশনার আলোকে উপজেলার তৃণমুল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে ১২ থেকে১৪ বছর বয়সী শিশু কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করার জন্য নতুন কুড়ি স্পোর্টস উপজেলা কমিটি গঠন করা হয়। এ কমিটির মাধ্যমে আগামী ২৮ ও ২৯ এপ্রিল এ উপজেলায় উপজেলা পর্যালয়ে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আট ও সাতার এ ৮টি ইভেন্টে বাছাই অনুষ্ঠিত হবে।
০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আপডেট :
বগুড়ার দুপচাঁচিয়ায় নতুনকুড়ি স্পাের্টস প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
-
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ - আপডেট সময় : ০১:৩০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- ৯৭ টাইম ভিউ
ট্যাগ:
জনপ্রিয় নিউজ

























