০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কালাইয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ পালিত

‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ এপ্রিল, মঙ্গলবার সকালে ‘পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩’ উদযাপন উপলক্ষ্যে বৈশাখী শোভাযাত্রার পরে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নববর্ষের ২ দিনব্যাপী (০১/০১/১৪৩৩ বঙ্গাব্দ হতে ০২/০১/১৪৩৩ বঙ্গাব্দ) মেলার উদ্বোধন করেন‌। সেখানে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশন হয় এবং দেশীয় খেলা হয়। এইদিন উপজেলা প্রশাসনের আয়োজনে সকলের জন্য পান্তা ভাত খাওয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদ শহিদ মিনার চত্বরে কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা এর সভাপতিত্বে, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহবুব আলম এর তত্ত্বাবধানে ও উপজেলা পরিষদের সিএ এসএম শওকত এর সঞ্চালনায় দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পূর্বে নেওয়া বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কালাই থানার ওসি রফিকুল ইসলাম, কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল করিম, প্রেসক্লাব কালাই এর সভাপতি মোঃ আতাউর রহমান প্রমুখ।

ট্যাগ:
জনপ্রিয় নিউজ

কাহালুর উথরা গ্রামে ফুটবল প্রশিক্ষণ খেলা অনুষ্ঠিত

สล็อตเว็บตรง AI Courses เครดิตฟรี

কালাইয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ পালিত

আপডেট সময় : ১১:৫২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬