০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দুপচাঁচিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় (২৬ মার্চ) বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এদিন সূর্যদোয়য়ের সাথে সাথে স্মৃতি অম্লান চত্বরে ৩১বার তপোধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে স্মৃতি অম্লানে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, দুপচাঁচিয়া পৌরসভা, বাংলাদেশ জাতীয়তাবাদীদল(বিএনপি) ও অঙ্গ সহযোগী সংগঠন, জুলাই যোদ্ধা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রেসক্লাব, দুপচাঁচিয়া প্রেসক্লাব, নেসকো, সহ বিভিন্ন সরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এসময় বীরমুক্তিযোদ্ধা সহ এসব দপ্তর ও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রধানগণ ও রাজনৈতিক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিন সকাল ৮টায় দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং পুরস্কার বিতরণ করা হয়। 
এসময় উপস্থিত ছিলেন-  বিভিন্ন সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, বীরমুক্তিযোদ্ধাগণ, জুলাই যোদ্ধাগণ, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। 
দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীরমুক্তিযোদ্ধাদের সংর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠান হয়।  উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহামুন্নবী পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর আলী, বীরমুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ, খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, মুক্তিযোদ্বার সন্তান কমান্ড রোস্তম আলী, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক প্রমুখ। 
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগন, সরকারি কর্মকর্তা, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এমডি শিমুল ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। এদিন শহীদদের রুহের মাগফেরাত ও আত্মার শান্তি কামনা করে সুবিধাজনক সময়ে মসজিদজ ও মন্দিরে বিশেষ প্রার্থনা এবং হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।    

ট্যাগ:
জনপ্রিয় নিউজ

তালাশ সভাপতি, মাসুদ সাধারণ সম্পাদক, সুশান্ত সাংগঠনিক সম্পাদক।

สล็อตเว็บตรง AI Courses เครดิตฟรี

দুপচাঁচিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত

আপডেট সময় : ০৩:৫৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬