পুষ্প রথযাত্রা উপলক্ষে শনিবার ২১ নভেম্বর, ৪ অগ্রহায়ণ (১৪৩৩ বঙ্গাব্দ) দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করেছে ঠাকুরবাড়ি শ্রী শ্রী কালাচাঁদ বিগ্রহ মন্দির রথযাত্রা আয়োজক কমিটি। রথযাত্রার দিন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কইল ঠাকুরবাড়ি শ্রী শ্রী কালাচাঁদ বিগ্রহ মন্দির
আয়োজক কমিটি জানিয়েছে, এবারের রথযাত্রা উপলক্ষে বিশ্বশান্তি কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, আলোচনা সভা, কীর্তন, সংকীর্তন, ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতি বছর অগ্রহায়ণ মাসের উত্থান একাদশী তিথিতে রথযাত্রা অনুষ্ঠিত হয়।
প্রতি বছরের ধারাবাহিকতায় এবারো রথযাত্রার দিন
কইল ঠাকুর বাড়ি শ্রী শ্রী কালাচাঁদ বিগ্রহ মন্দিরে
দিনব্যাপী এ রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রথযাত্রার আয়োজক কমিটির সভাপতি বিপ্লব কুমার চক্রবর্তী (বিল্ল) বলেন, রথযাত্রা এখন একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। প্রতি বছর বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণই এর জনপ্রিয়তার প্রমাণ বহন করে। তিনি আরো বলেন, ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে সবাই এ উৎসবে অংশ নেন। এবারের রথযাত্রাও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আমরা আশা করি সনাতন ধর্মাবলম্বীসহ সব ভক্ত ও দর্শনার্থীকে রথযাত্রা এবং সংশ্লিষ্ট অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগতের সৃষ্টিকর্তা ভগবান জগতের অধীশ্বর। এ বিশ্বাস থেকেই ভক্তরা শ্রী শ্রী কালাচাঁন বিগ্রহ রথে স্থাপন করে এক মন্দির থেকে অন্য মন্দিরে টেনে নিয়ে যান।
রথযাত্রাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে ও মেলা বসে, যেখানে দূর-দূরান্ত থেকে ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের সমাগম ঘটে।রথযাত্র অনুষ্ঠান শেষে উপস্থিত ভক্তবৃন্দদের মাঝে মহা প্রসাদ বিতরণ করা হয়।
০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বগুড়ার দুপচাঁচিয়ায় পুষ্প রথযাত্রা অনুষ্ঠিত
-
সুশান্ত মালাকার (নিজস্ব) প্রতিনিধিঃ - আপডেটের সময় : ১১:০১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- ২৫ দৃশ্যমান সময়
ট্যাগ
জনপ্রিয় পোস্ট























