০২:০২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালাইয়ে আমন ধান সংগ্রহ শুরু

জয়পুরহাট জেলাধীন কালাই এলএসডি এর ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব রায়হান চঞ্চল এর তত্ত্বাবধানে ২১ নভেম্বর, শনিবার সকালে কালাই উপজেলা খাদ্যগুদামে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী এমপি (জয়পুরহাট-০২: কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর)। চলতি মৌসুমে জয়পুরহাট জেলায় ৩ হাজার ৯০৬ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আল-মামুন মিয়া, কালাই উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিল আহমেদ, সহকারী খাদ্য নিয়ন্ত্রক (এসি ফুড) আবু তাহের, কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মৌদুদ আলম সরকার, কালাই পৌর বিএনপির আহ্বায়ক মোঃ সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল ও যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আলিম সরকার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আনিছুর রহমান তালুকদার, ক্ষেতলাল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামীমা আক্তার, মোলামগাড়ী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক, কালাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হারুনুর রশিদ, কালাই উপজেলা মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ আকন্দ এবং ক্ষেতলাল উপজেলা মিল মালিক সমিতির সভাপতি রওনকুল ইসলাম টিপু চৌধুরী প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, গত ১৪ নভেম্বর থেকে সারা দেশে ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এবার প্রতি কেজি ধানের দাম নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা, যা গত বছরের চেয়ে এক টাকা বেশি। অর্থাৎ ৪০ কেজি ধানের দাম ১ হাজার ৪০০ টাকা। কৃষকেরা যাতে সরকার নির্ধারিত এ দামে ধান দিতে পারেন।

প্রতিমন্ত্রী বলেন, ধান সংগ্রহ কার্যক্রম স্থানীয় প্রশাসন, কমিটি ও উপজেলা কৃষি বিভাগের মাধ্যমে তদারকি করা হচ্ছে। গ্রামীণ অর্থনীতি সচল করা, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের লক্ষ্য। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বিভিন্ন ভাতা, খাল খনন, বৃক্ষরোপণ ও গ্রামীণ সড়ক উন্নয়নসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

ধান সংগ্রহে হয়রানি বন্ধের বিষয়ে তিনি বলেন, আগে যেসব সমস্যা ছিল, সেগুলো চিহ্নিত করে বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ইরি মৌসুমে পাঁচ লাখ মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। এবার সারা দেশে তিন লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। কৃষকেরা ধান নিয়ে এলে তা নেওয়া হবে—এমন সিদ্ধান্তের কথাও জানান তিনি।

ট্যাগ
লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

নওগাঁর মহাদেবপুরের সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদের নবম মৃত্যু বার্ষিকী পালিত

কালাইয়ে আমন ধান সংগ্রহ শুরু

আপডেটের সময় : ০১:৪১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬