জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলার সকল ব্যাংক (লিড ব্যাংক: কালাই শাখার মার্কেন্টাইল ব্যাংক পিএলসি) এর আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়, কালাই শাখার মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ব্যবস্থাপক মোঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং কালাই শাখার অগ্রণী ব্যাংক পিএলসির ব্যাবস্থাপক মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় ১৯ নভেম্বর, বৃহস্পতিবার সকালে ‘উদ্যোগ (ইউডিওয়াইওজি): উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ তরুণ উদ্যোক্তা অনুসন্ধান-বিশদ নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রম উপজেলা পরিষদ মিলনায়তনে (নতুন ভবন) অনুষ্ঠিত হয়।
কালাই উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মোয়াজ্জিন মোঃ তাইজুল ইসলামের পবিত্র কুরআন তিলাওয়াত এবং কাকলি শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রাবণী রাণী মহন্তের গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ এবং অনুষ্ঠানটির তত্ত্বাবধায়নে ছিলেন ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহবুব আলম। বিশেষ অতিথি ও প্রধান আলোচক ছিলেন বগুড়ার বাংলাদেশ ব্যাংক এর যুগ্ম পরিচালক মোঃ মাহফিজুর রহমান। তিনি জানান, ৩০ নভেম্বর, ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে, অর্থায়নের পরিমাণ সর্বোচ্চ ২০ লক্ষ টাকা (৫০% ঋণ এবং ৫০% অনুদান) এবং আবেদনকারীর বয়স অবশ্যই অনুর্ধ্ব ২৮ বছর হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথিগণের বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মৌদুদ আলম সরকার, কালাই পৌর বিএনপির আহ্বায়ক মোঃ সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হারুনুর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান। বক্তব্য রাখেন
জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক ও বিএনপি নেতা মোঃ আবুল খায়ের গোলাম মাওলা, উদ্যোক্তাদের মধ্যে আবু হুরায়রা, ফাতেমা খাতুন ও আবু হুজায়ফা প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সকলের জন্য প্রশ্নোত্তর পর্বের ব্যবস্থা করা হয়। এতে অংশগ্রহণ করেন মোঃ তানিম সরকার, শারমিন আক্তারসহ অনেকেই।
মোঃ সামিউল হক সায়িম, স্টাফ রিপোর্টার: 





















