০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক নারী রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা: অবহেলার অভিযোগে

নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক নারী রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। রোগীর স্বজনদের অভিযোগ, সময়মতো অক্সিজেন না পাওয়ায় অবহেলার কারণে সবিতা রাণী (৬৫) মারা যান। এ ঘটনার প্রতিবাদে রোববার শহরের মুক্তির মোড়ে নাগরিকদের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা দাবি করেন, রোগীর শ্বাসকষ্ট শুরু হলে অক্সিজেন মাস্ক দেওয়া হলেও লাইনে অক্সিজেন ছিল না। দীর্ঘ সময় ছটফট করার পর রোগীর মৃত্যু হয়। তারা ঘটনাটিকে ‘অবহেলায় হত্যা’ উল্লেখ করে দোষীদের বিচার ও হাসপাতালের অনিয়ম দূর করার দাবি জানান।

অন্যদিকে, একই ঘটনায় ডিউটিরত নার্সদের ওপর হামলা, হুমকি ও নির্যাতনের অভিযোগ তুলে হাসপাতালের সামনে মানববন্ধন করেন নার্সিং কর্মকর্তা ও ইন্টার্নরা। তাদের দাবি, রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছিল, তবে পরিস্থিতির অবনতি হওয়ায় মৃত্যু ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তি তাদের ওপর হামলা চালান বলেও অভিযোগ করেন তারা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঘটনার তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্তে গাফিলতির প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:
জনপ্রিয় নিউজ

কাহালুর উথরা গ্রামে ফুটবল প্রশিক্ষণ খেলা অনুষ্ঠিত

สล็อตเว็บตรง AI Courses เครดิตฟรี

নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক নারী রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা: অবহেলার অভিযোগে

আপডেট সময় : ০৫:২৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬