০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন।

প্রবাসে বাঙালি সংস্কৃতি ধরে রাখতে প্রবাসী নেতাকর্মীদের মিলনমেলা
সৌদি আরবে বসবাসরত বগুড়া জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। প্রবাসে থেকেও বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী নেতাকর্মী ও বাংলাদেশি কমিউনিটির সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়।
সম্প্রতি সৌদি আরবের একটি মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে বাংলা নববর্ষের তাৎপর্য, বাঙালির হাজার বছরের ঐতিহ্য এবং প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরব বগুড়া জেলা বিএনপির সভাপতি ফিরোজ আহমেদ নয়ন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এ কে এম গোলাম হাসনাইন সোহান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মোহাম্মদ আব্দুল হামিদ ।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, প্রধান সাংগঠনিক সম্পাদক রহিম, সাংগঠনিক সম্পাদক সোহান সরকার, সহ-সভাপতি মাহফুজার রহমান চঞ্চল, প্রচার সম্পাদক সামিউল ইসলাম শিলু এবং মেহেদি হাসান সজল, নয়ন,ফারুক, রবিউল ইসলাম শাহ আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালি জাতির প্রাণের উৎসব। প্রবাসে অবস্থান করেও দেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সম্পর্ক অটুট রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধিতে এমন সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের আরও অনেক নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যেখানে প্রবাসী শিল্পীরা বাংলা গান ও কবিতা পরিবেশন করেন। পরে অতিথিদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসীরা একসঙ্গে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগ:
জনপ্রিয় নিউজ

কাহালুর উথরা গ্রামে ফুটবল প্রশিক্ষণ খেলা অনুষ্ঠিত

สล็อตเว็บตรง AI Courses เครดิตฟรี

সৌদি আরবে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন।

আপডেট সময় : ১০:৪০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬