০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‎পাহাড় রক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ জেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযান

খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রাকৃতিক ভারসাম্য ও পরিবেশ সুরক্ষায় অবৈধ পাহাড় কাটা রোধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে জেলা প্রশাসন ও জেলা পুলিশ।

‎এরই ধারাবাহিকতায় গত (৯ এপ্রিল) মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের খারিছড়া ও বাটনাতলী এলাকায় পাহাড় কাটার সংবাদ প্রাপ্তির পর তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

‎জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত এবং জেলা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন  মানিকছড়ি উপজেলা ও থানা পুলিশের সহযোগিতায় যৌথভাবে ঘটনাস্থলে ঝটিকা অভিযান ও পরিদর্শন পরিচালনা করেন।

‎পরিদর্শনকালে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাগন পরিবেশের ব্যাপক ক্ষয়ক্ষতি নিরূপণ করেন এবং এই ধ্বংসযজ্ঞের সাথে জড়িতদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে কঠোর নির্দেশনা প্রদান করেন।

‎প্রকৃতি ও পাহাড় রক্ষায় জেলা প্রশাসন ও পুলিশের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

‎’পাহাড় কাটা একটি দণ্ডনীয় অপরাধ। আপনার আশেপাশে কোথাও পাহাড় কাটার সংবাদ পেলে নিকটস্থ থানা বা জেলা প্রশাসনকে অবহিত করুন। পরিবেশ রক্ষায় আপনার সচেতনতাই আমাদের শক্তি।’

ট্যাগ:
জনপ্রিয় নিউজ

কাহালুর উথরা গ্রামে ফুটবল প্রশিক্ষণ খেলা অনুষ্ঠিত

สล็อตเว็บตรง AI Courses เครดิตฟรี

‎পাহাড় রক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ জেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযান

আপডেট সময় : ০৪:৪২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬