নওগাঁয় পু/লিশ সু/পারের তত্ত্বাবধানে নওগাঁ জেলা পু/লিশ গত এক মাসে উদ্ধার করেছে ৮৫টি মি/সিং মোবাইল ফোন, যা আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পু/লিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পু/লিশ সু/পার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা পু/লিশের আইসিটি শাখা, ক্রা/ইম শাখা এবং জেলা গো/য়েন্দা শাখার সমন্বিত অভিযানে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ উপলক্ষে বিকেলে পু/লিশ সু/পারের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শতাধিক নারী-পুরুষ, বৃদ্ধ ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জেলা পু/লিশের এ জনহিতকর উদ্যোগের জন্য পু/লিশ সু/পারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে পু/লিশ সু/পার মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুগে মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। অনেক ক্ষেত্রে এটি মানুষের জীবনসঙ্গীর মতো ভূমিকা পালন করে।”
তিনি আরও বলেন,, “জেলা পু/লিশের নিরলস প্রচেষ্টায় হারিয়ে যাওয়া মোবাইলগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে তারা আনন্দিত ও সম্মানিত বোধ করছেন।”
ভবিষ্যতেও হারানো মোবাইল উদ্ধারে নওগাঁ জেলা পু/লিশের তৎপরতা আরও বাড়ানো হবে বলে তিনি জানান।
উজ্জ্বল কুমার জেলা প্রতিনিধি নওগাঁঃ 

























