০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে ১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে এক বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বিকাল ৪ ঘটিকায় জয়পুরহাটের আবুল কাশেম ময়দানে এ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জয়পুরহাট জেলা শাখার ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট জেলা আমীর মোঃ ফজলুর রহমান সাঈদ এমপি। এছাড়াও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ গোলাম কিবরিয়া মন্ডল জেলা সহকারি সেক্রেটারি এ্যাডঃ মোঃ মামুনুর রশীদ, এস এম রাশেদুল ইসলাম সবুজ, হাসিবুল আলম লিটন, এবি পার্টির নেতা অধ্যক্ষ শামছুজ্জামান, এনসিপির নেতা ওমর আলী বাবু সহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে গণভোটের রায় মেনে না নিলে সংশ্লিষ্টদের পরিণতি অতীতের ফ্যাসিবাদী শাসক আওয়ামী লীগের চেয়ে ভয়াবহ হবে। 
সমাবেশে বক্তারা আরও বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার আদায়ের আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। 

ট্যাগ:
জনপ্রিয় নিউজ

কাহালুর উথরা গ্রামে ফুটবল প্রশিক্ষণ খেলা অনুষ্ঠিত

สล็อตเว็บตรง AI Courses เครดิตฟรี

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে ১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৭:৪৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬