জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর সহযোগিতায় অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন এর কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজ মাঠে ০৮ মে, বুধবার সকালে ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬’ (০৮ মে থেকে ০৯ মে মোট ০২ দিনব্যাপী) উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা। এই দিন বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রায় ২২ টি স্টল ছিলো।
এরপর ৯ মে, বৃহস্পতিবার বিকালে একই স্থানে অনুষ্ঠানের সমাপনীতে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা। এতে ‘১০ম বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা’ ক্যাটাগরতি জুনিয়র গ্রুপে ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমি ১ম স্থান, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় ২য় এবং কালাই বালিকা উচ্চ বিদ্যালয় ৩য় স্থান অর্জন করে। অপরদিকে এই প্রতিযোগিতার সিনিয়র গ্রুপে নান্দাইল দিঘী কলেজ ১ম, কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজ ২য় এবং হাতিয়র বহুমুখী কামিল মাদ্রাসা ৩য় স্থান অর্জন করে।
‘১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা’ ক্যাটাগরিতে মাধ্যমিক গ্রুপে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় ১ম, ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমি ২য় এবং ইন্দাহার বালিকা উচ্চ বিদ্যালয় ৩য় স্থান অর্জন করে।
বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ‘স্টলে প্রকল্প উপস্থাপন’ ক্যাটাগরিতে মাধ্যমিক পর্যায়ে কাকলী শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয় ১ম, শিকটা এ.জি দাখিল মাদ্রাসা ২য় এবং পুর এম ইউ ফাজিল মাদ্রাসা ৩য় স্থান অর্জন করে। অপরদিকে একই প্রতিযোগিতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে কালাই ডিগ্রি কলেজ ১ম, কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজ ২য় এবং হাতিয়র বহুমুখী কামিল মাদ্রাসা ৩য় স্থান অর্জন করে।
সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং স্টাফগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীমহল উপস্থিত ছিলেন।
মোঃ সামিউল হক সায়িম, স্টাফ রিপোর্টার: 





















