০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কালাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক সচেতনতামূলক মতবিনিময় সভা

জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজনে ‘এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১০ এপ্রিল, শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা এর সভাপতিত্বে, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহবুব আলম এর তত্ত্বাবধানে, কালাই উপজেলা পরিষদ এর সিএ এসএম শওকত এর সঞ্চালনায় এবং কালাই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম ও খতিব শায়েখ মোহাম্মদ মামুনূর রশীদ এর পবিত্র কুরআন তিলাওয়াত ও হিরা মহন্ত এর গীতা পাঠের মাধ্যমে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক সচেতনতামূলক মতবিনিময় সভা’ উপজেলার মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জয়পুরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাকিল আহম্মেদ। প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং উপস্থিত সকলকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান জয়পুরহাট জেলা প্রশাসক মোঃ আল-মামুন মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা। মাদকদ্রব্যের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয় এর অতিরিক্ত পরিচালক মোঃ আলী আসলাম হোসেন। বক্তব্য রাখেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ইব্রাহিম হোসেন ফকির। এসময় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. নাহিদ নাজনীন ডেইজিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং স্টাফগণ, সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীমহল উপস্থিত ছিলেন।

ট্যাগ:
জনপ্রিয় নিউজ

কাহালুর উথরা গ্রামে ফুটবল প্রশিক্ষণ খেলা অনুষ্ঠিত

สล็อตเว็บตรง AI Courses เครดิตฟรี

কালাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক সচেতনতামূলক মতবিনিময় সভা

আপডেট সময় : ০১:৫২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬