মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বর থেকে সামাজিক বনায়নের সংরক্ষিত গাছের গুঁড়ি সরিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) মহম্মদপুর থানায় দায়ের করা মামলার নম্বর ১৫। মামলায় মহম্মদপুর উপজেলার ধোয়াইল পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মৃত হাজী লুৎফুর রহমান মৃধা মন্টুর ছেলে আজিজুর রহমান টুটুল (৫৫) কে আসামি করা হয়েছে।মামলার বাদী তপনেন্দ্র নাথ সরকার (৫৭)। তিনি মাগুরার সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা।
দায়ের করা এজাহারে তিনি উল্লেখ করেন, মহম্মদপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণের সরকারি মহিলা কোয়ার্টারের সামনে সামাজিক বনায়নের ঝড়ে পড়া ও আহরিত ৭টি শিশু গাছ এবং ১টি মেহগনি গাছের মোট ৮টি লগ সংরক্ষিত অবস্থায় রাখা ছিল। এসব গাছের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা।
এজাহারে বলা হয়, গত ৫ মার্চ সকাল সাড়ে ৭টা থেকে সকাল ৮টার মধ্যে অভিযুক্ত ব্যক্তি অজ্ঞাতনামা কয়েকজনকে সঙ্গে নিয়ে নছিমন গাড়িতে করে উপজেলা পরিষদ চত্বর থেকে গাছের লগগুলো সরিয়ে নেন। পরে বিষয়টি প্রকাশ পেলে সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সূত্রের মাধ্যমে ঘটনার তথ্য পাওয়া যায়।
পরবর্তীতে জানা যায়, গাছের লগগুলো মহম্মদপুর উপজেলার ধোয়াইল বাজার এলাকায় একটি স-মিলে নেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তায় অভিযান চালিয়ে ৬টি শিশু গাছ এবং ১টি মেহগনি গাছসহ মোট ৭টি লগ উদ্ধার করা হয়। তবে একটি শিশু গাছের লগ, যার আনুমানিক মূল্য প্রায় ৫ হাজার টাকা, এখনও উদ্ধার হয়নি।ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আপডেট :
মাগুরা মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতির নামে মামলা
-
মাগুরা প্রতিনিধি। - আপডেট সময় : ১০:১৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- ৮৬ টাইম ভিউ
ট্যাগ:
জনপ্রিয় নিউজ















