বগুড়ার দুপচাঁচিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। কেক কেটে ও আলোচনার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। সোমবার (২৩শে ফেব্রুয়ারি) সন্ধায় বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া উপজেলা শাখা মেইল বাসস্ট্যান্ড অস্থায়ী কার্যালয়ে জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
জাতীয় দৈনিক নাগরিক ভাবনা সদস্য দুপচাঁচিয়া উপজেলা প্রতিনিধি শ্রী সুশান্ত মালাকার এর সভাপতিত্বে ও সাংবাদিক জহুরুল ইসলাম বাবুর সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক অর্থদৃষ্টি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বগুড়া জেলা সিনিয়র রিপোর্টার মোঃ আব্দুস সালাম মীর, বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া উপজেলা শাখার সভাপতি ও দৈনিক সোনালী কন্ঠের জেলা প্রতিনিধি মোঃ তালাশ তালুকদার,সাধারণ সম্পাদক মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাংবাদিক সেলিম রেজা, গৌতম চন্দ্র বসাক, ক্লাবের মহিলা সম্পাদিকা কেয়া রানী সরকার, প্রমুখ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ঐতিহ্য ও তাৎপর্য তুলে ধরেন। এবং বাংলাদেশের প্রথম সারির একটি জনপ্রিয় পত্রিকা হিসাবে আখ্যায়িত করেন। বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার জন্য সংবাদ মাধ্যমটিকে ধন্যবাদ জানান অতিথিরা। আর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পত্রিকারটির উজ্জল ভবিষ্যত কামনা করেন।
উপস্থিত অতিথিরা বলেন, গণমাধ্যম কর্মীরা তাদের মেধা দিয়ে সংবাদ পরিবেশন করায় সমাজে অপরাধীরা অপরাধ করা থেকে বিরত থাকে। সংবাদপত্রের সাংবাদিকরা যদি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে থাকেন তাহলে সমাজের জন্য উপকার হবে। তবে সাংবাদিকরা যেন কোন ধরনের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ না করেন। একটি মিথ্যা সংবাদ সমাজ এবং ব্যক্তির জন্য কতটুকু ক্ষতি তা অনেকে উপলব্ধি করতে পারে না। নাগরিক ভাবনা পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন সেই প্রত্যাশা করে তাদের উজ্জল ভবিষ্যত কামনা করেন।
উপস্থিত অতিথিরা আরো বলেন, দৈনিক নাগরিক ভাবনা একটি স্বনামধন্য পত্রিকা, আসা করছি সামনে ভাল ভাল সংবাদ প্রকাশ করে পূর্বের মত আবারো আলোচনায় আসবে সেই প্রত্যাশা করছি।
০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আপডেট :
কেক কেটে জাতীয় দৈনিক নাগরিক ভাবনা ৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
-
সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ - আপডেট সময় : ০৭:৫০:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- ৩৯৯ টাইম ভিউ
ট্যাগ:
জনপ্রিয় নিউজ



















