০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন তিল ও উফশী আউশ ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ১৬এপ্রিল সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুপচাঁচিয়ার আয়োজনে উপজেলা কৃষি অফিস হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান এর সভাপতিত্বে কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়। এসময় উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ সাইফুল আবেদীন, অতিরিক্ত কৃষি অফিসার সালমা আকতার, কৃষি সম্প্রসারণ অফিসার যারীন তাসনিম নিলয় উপস্থিত ছিলেন। এদিন ৫’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৫কেজি আউশ ধানের বীজ, ১০কেজি ডিএপি সার, ১০কেজি এমওপি সার এবং ২০জন কৃষকের মাঝে ১কেজি তিল বীজ, ১০কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়াও পেঁয়াজ সংরক্ষণের জন্য ৩ কৃষকের মাঝে ৩টি এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।

ট্যাগ:
জনপ্রিয় নিউজ

কাহালুর উথরা গ্রামে ফুটবল প্রশিক্ষণ খেলা অনুষ্ঠিত

สล็อตเว็บตรง AI Courses เครดิตฟรี

দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আপডেট সময় : ০৮:১৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬