সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বৃহস্পতিবার সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আজ শুক্রবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয় দেশগুলোর কর্তৃপক্ষ।
ঈদের জামাত অনুষ্ঠিত হয় সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে এছাড়াও রিয়াদের সুলাইমানিয়া সকাল ৬:১৫ মিনিটে ঈদে জামাত অনুষ্ঠিত হয়। একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের বিভিন্ন মসজিদেও আজ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো ছাড়াও আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে অস্ট্রেলিয়া ও আফ্রিকার বেশ কয়েকটি দেশে।
আর এম লোটাস সৌদি আরব রিয়াদ প্রতিনিধি। 

















