রাজশাহী বিভাগীয় নিকাহ রেজিস্ট্রার সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২৮ মার্চ শনিবার চাপাইনবাবগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সর্বসম্মতি ক্রমে সভাপতি পদে চাঁপাইনবাবগঞ্জের কাজী মোঃ আব্দুল বারী, নির্বাহী সভাপতি পদে বগুড়ার কাজী মোঃ মোনাঈম খান, সাধারণ সম্পাদক পদে নাটোরের কাজী অধ্যক্ষ মোঃ রিয়াজুল হক মমিন এবং সাংগঠনিক সম্পাদক পদে পাবনার কাজী হাসিবুর রহমান রুমি নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানে রাজশাহী বিভাগের সকল জেলা থেকে প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আপডেট :
রাজশাহী বিভাগীয় নিকাহ রেজিস্ট্রার সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
-
মুনছুর রহমান- বিশেষ প্রতিনিধিঃ - আপডেট সময় : ০৯:০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- ১১১ টাইম ভিউ
ট্যাগ:
জনপ্রিয় নিউজ


















