বগুড়ার দুপচাঁচিয়া উপজেলাকে মাদক ও জুয়ামুক্ত করার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী। এ লক্ষ্যে তিনি সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরুখ খান বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপিতে আফছার আলী উল্লেখ করেন, তিনি দুপচাঁচিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চান। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মাদক ও জুয়ার বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির ঘোষণা দিয়েছেন। পাশাপাশি বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার তাঁর নির্বাচনী ইশতেহারেও মাদক, জুয়া ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের অঙ্গীকার করেছেন।
তিনি স্মারকলিপিতে আরও বলেন, দুপচাঁচিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সামাজিক অবক্ষয় রোধে মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি নির্মূল করা জরুরি। নিয়মিত নজরদারি ও কার্যকর অভিযান পরিচালনার মাধ্যমে এসব অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন। আফছার আলী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শুধু বগুড়ায় নয়, সারা দেশেই সন্ত্রাস, চাঁদাবাজি, জুয়া ও মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। এ কারণে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।তিনি আরও বলেন, দুপচাঁচিয়া পৌরসভার ৫,৬,৭ ও ৯ নম্বর ওয়ার্ডে মাদকসেবী ও মাদক কারবারির সংখ্যা তুলনামূলক বেশি। কিছু অসাধু ব্যবসায়ী কৌশলে মাদক পুড়িয়া আকারে প্রস্তুত করে বিক্রি করছে বলেও তিনি অভিযোগ করেন।আফছার আলী বলেন,সুন্দর দেশ ও উন্নত জাতি গঠনে মাদক ও জুয়াকে প্রত্যাখ্যান করা সবার দায়িত্ব উল্লেখ্য,স্মারকলিপির অনুলিপি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানার অফিসার ইনচার্জের কাছেও প্রদান করা হয়েছে।
০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আপডেট :
মাদক ও জুয়ামুক্ত করার লক্ষে দুপচাঁচিয়া প্রাশাসনের সহযোগিতা চাইলেন যুবদল নেতা আফছার আলী
-
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ - আপডেট সময় : ০৪:১৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- ১৪২ টাইম ভিউ
ট্যাগ:
জনপ্রিয় নিউজ

















