বগুড়া ২ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে রাজধানী ঢাকা রমনা থানা এলাকা থেকে শুক্রবার ২৭ মার্চ ভোর রাতে গ্রেফতার করেছে বগুড়া গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার। তিনি জানান,বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা একটি হত্যা মামলা সহ একাধিক মামলায় জিন্নাহ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।শরিফুল ইসলাম জিন্নাহ জেলা জাতীয় পার্টির সভাপতি এবং দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে বগুড়া-২ আসন থেকে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া শিবগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় (মামলা নম্বর-১৫, তারিখ: ৭ অক্টোবর ২০২৪) তার বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারা ও বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ রয়েছে।
ডিবি কর্মকর্তা আরও জানান,শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলা সহ মোট ১০টি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।
০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আপডেট :
সাবেক সংসদ সদস্য জিন্নাহ ডিবির হাতে গ্রেফতার
-
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ - আপডেট সময় : ০৪:৫৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
- ১৩৮ টাইম ভিউ
ট্যাগ:
জনপ্রিয় নিউজ

















