০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা বকুল গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা বদরুল আলম বকুলকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার সাহারপুকুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বকুল উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের চন্দ্রদীঘি গ্রামের মৃত আহম্মদ আলী আকন্দের ছেলে। এবং গোবিন্দপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
থানা পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারের পর তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগ
লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

দুপচাঁচিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণের তথ্য সংগ্রহের উদ্বোধন

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা বকুল গ্রেফতার

আপডেটের সময় : ০৩:৪৩:১২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬