বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ধাপ সুখানগাড়ী এলাকা থেকে ৪০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামীরা হলো, উপজেলার ধাপ সুখানগাড়ী মৃত ইয়াছিন এর ছেলে মোঃ আব্দুল মোমিন, অপর জন হলেন
হাট সাজাপুর গ্রামের মৃত জিন্নাহ মন্ডল এর ছেলে মোঃ হেলাল মণ্ডল।
রবিরার ৫ এপ্রিল ডিএনসি, বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক টিম ও দুপচাঁচিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তৌহিদুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে ২ জনকে মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ জনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে ৪০০ টকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উদ্ধাকৃত আলামত ধ্বংস করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন দুপচাঁচিয়া থানা পুলিশ।
০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আপডেট :
দুপচাঁচিয়ায় গ্রেপ্তার ২ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান
-
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ - আপডেট সময় : ০১:৪৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- ৬৩ টাইম ভিউ
ট্যাগ:
জনপ্রিয় নিউজ



















